ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হেরোইনসহ চার কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

মানিকগঞ্জ সদর ও সিংগাইরে পৃথক অভিযানে ২৮ গ্রাম হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর থানার বারাহির চর গ্রামের মো. ফজল মিয়ার ছেলে মো. বশির মিয়া (২৪), সাঁকরাইল গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মো. সুমন ইসলাম ওরফে পিংকি (২৩), সিংগাইর থানাধীন জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের মৃত ছকেল শিকদারের ছেলে মো. তারা শিকদার (৬০) ও পশ্চিম ভাকুম গ্রামের বাহের ফকিরের ছেলে মো. আলাউদ্দিন (৩০)।


গতকাল বুধবার (১৭ মে) বিকালের দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম।


জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ৩টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑